কুমিল্লা ব্যুরোঃ
আসন্ন রমজান উপলক্ষে দ্রব্য মূল্য নিয়ন্ত্রন রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীতে অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসন। এসময় দু প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা ও অন্যান্যদের সর্তক করা হয়েছে।
রোববার নগরীর রাজগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারি কমিশনার কানিজ ফাতেমা।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে মের্সাস প্রদীপ সাহাকে দুহাজার ও এক মুদি দোকানিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বাজারে অন্যান্য ব্যবসায়ীদের সচেতন করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসনের সহকারি কমিশনার কানিজ ফাতেমা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাজার মূল্য নিয়ন্ত্রনে এ অভিযান পরিচালনা করা হয়। সচেতনতা বৃদ্ধিতে পরিচালিত অভিযানে নিত্যপণ্যের দোকানগুলোও তদারকি করা হয়। এসময় দোকানীদের ক্রয়ের পাকা রসিদ সংরক্ষণ, ক্রেতাদেরকে রসিদ প্রদান এবং দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
Leave a Reply