কুমিল্লা ব্যুরোঃ
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলীএলাকা থেকে১০০বোতল ফেন্সিডিলসহএকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।বিষয়টি জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলীমহাসড়ক এলাকায়বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানেপ্রাইভেট কারে ভিতর লুকিয়েমাদক পরিবহনের সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ মোঃ নাদিম শহিদুল(২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।সেনোয়াখালীজেলার সেনবাগথানারখাজুরিয়া সরদার পাড়াগ্রামের বাসিন্দা। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
র্যাব জানায় গ্রেপ্তারকৃত নাদিম দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহদেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
Leave a Reply