কুমিল্লা ব্যুরোঃ
পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে ভূর্তকি মূল্য পণ্য পৌঁছে দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লায় এ সুযোগ পাবে দু লাখ ৬৪ হাজার ৭৪৭ পরিবার।
গতকাল রোববার কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, জেলার ১৭ উপজেলার বিভিন্ন স্থান ও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ২৩ টি স্থানে এ পণ্য বিক্রয় হচ্ছে। জেলায় মোট দু লাখ ৬৪ হাজার ৭৪৭ পরিবারকে ভুর্তকি মূল্যে এসব পণ্য দেওয়া হবে। প্রধম দাপে গতকাল রোববার এক লাখ ১১ হাজার ৮৩২ পরিবারের নিকট পণ্য বিক্রয় করা হয়। জন প্রতি ১১০ টাকা করে দু লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা করে দু কেজি চিনি, ৬৫ টাকা করে দু কেজি মশুর ডাল দেওয়া হয়। রমজানের শুরুতে দ্বিতীয় পর্যায়ে পণ্য বিক্রয় করা হবে। সেখানে সয়াবিন তেল চিনি ও মশুর ডালের সাথে ছোলাও বিক্রয় করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার আদর্শ সদর উপজেলায় উপকারভোগী রয়েছেন নয় হাজার ৫১০ জন, বরুড়া উপজেলায় ১৮ হাজার ৭৯৫জন, বি-পাড়া উপজেলায় সাত হাজার ৫২৬ জন, বুড়িচং উপজেলার আট হাজার ৭৭১ জন, চান্দিনা উপজেলায় ১৬ হাজার ৯৩ জন, চৌদ্দগ্রাম উপজেলায় ১৫ হাজার ৮০৬ জন, দাউদকান্দি উপজেলায় ১৬ হাজার ৭৩১ জন, দেবিদ্বার উপজেলায় ১৫ হাজার ৭১৭জন, হোমনা উপজেলায় নয় হাজার ৯৫২ জন, লাকসাম উপজেলায় ১৩ হাজার ৪৯৭জন, লালমাই উপজেলায় ছয় হাজার ৩৮৪ জন, মেঘনা উপজেলায় পাঁচ হাজার ৯৩১ জন, মনোহরগঞ্জ উপজেলায় ১০ হাজার ৮৩৬ জন, মুরাদনগর উপজেলায় ২৩ হাজার ৯৪৬ জন, নাঙ্গলকোট উপজেলায় ১৮ হাজার ৩৫২জন, সদর দক্ষিন উপজেলায় ছয় হাজার ৮৩৫জন, তিতাস উপজেলায় ছয় হাজার ৮১৪ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৫৩ হাজার ২২৮জন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আরো জানান, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ২০, ২৪, ২৭ ও ৩০ মার্চ চারদিন টিসিবির পন্য বিক্রয় করা হবে। আর উপজেলা পর্যায়ে ২০ মার্চ থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সমন্বয় করে বাকিদিনগুলোতে পণ্য বিক্রয় করবেন। কেউ যাতে ওজনে কম না দেয় বা কোন অনিয়ম করতে না পারে সেজন্য ম্যাজিষ্টেট নিয়োগ করা আছে। আপনারা সবাই এ ক্ষেত্রে সবাই সহযোগিতা করবেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শওকত উসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিনসহ অন্যান্যরা।
Leave a Reply