সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে সড়কে ঝরে গেলো ৩ প্রাণ

যশোরে সড়কে ঝরে গেলো ৩ প্রাণ

যশোর প্রতিনিধি:

যশোরে আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। রবিবার (২০ মার্চ) সকালে যশোর-মাগুরা ও যশোর-খুলনা মহাসড়কের এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের রনজিৎ সরকার, সদর উপজেলার ঘুনি গ্রামের সাইফুর রহমান ও একই গ্রামের মনজেল মজুমদার।

দুর্ঘটনায় তিনজন নিহতের খবর নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সকাল দশটার দিকে যশোর-মাগুরা সড়কের খাজুরা ভাটারামতলায় রাস্তা পারাপারের সময় মাগুরাগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন রনজিৎ সরকার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলায় চায়না প্রকল্পের সামনে এদিন সকাল সাড়ে ৯টায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী সাইফুল ও মনজেল গুরুতর আহত হন। তাদেরকে যশোর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com