ময়মনসিংহ প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্নআয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) সকালে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার আয়োজনে পৌরসভার ৯টি ওয়ার্ডে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।
ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-ময়মনসিংহপর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক,বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আসমা সুলতানা,ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান প্রমূখ। পরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ত্রিশাল পৌরসভার দুটি কেন্দ্র পরিদর্শন করেন।এসময় ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ এনামুল হক সহ ত্রিশাল পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রেস ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
Leave a Reply