রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি:

 বর্তমান বাজার অনুযায়ী দাম নির্ধারণ ও সকল নির্মাণ সামগ্রীর দাম কমানোসহ ছয় দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছেন ঠিকাদাররা।


রবিবার (২০ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে গাইবান্ধা জেলা সমন্বিত ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন  কর্মসূচি পালন করা হয়।
 এসময় জেলার এলজিইডি, সড়ক ও জনপথ, জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত, জনস্বাস্থ্য ও শিক্ষা প্রকৌশল এবং পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের ঠিকাদাররা এতে অংশ নেয়। 


মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সমন্বিত ঠিকাদার কল্যাণ সমিতির আহবায়ক শাহজাহান খান আবু। এসময় তিনি বলেন, চলতি অর্থবছরে যেসকল ডিপার্টমেন্টের টেন্ডার ও কার্যাদেশ  দেয়া হয়েছে সেসমস্ত কাজ প্রাক্কলন অনুযায়ী শুরু করার পর হঠাৎ করে সকল নির্মাণ সামগ্রীর দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। যেমন- রড, সিমেন্ট, পাথর, বিটুমিন, ইট, বালু, বৈদ্যুতিক সামগ্রী, সেনেটারী ফিটিংস, টাইলস, রং, অ্যালুমিনিয়ামসহ সকল সামগ্রী দরপত্রের প্রাক্কলনে যে দাম ধরা হয়েছে তার চেয়ে প্রতিটি পণ্যের বর্তমান বাজারদর অনেক বেশী হয়ে গেছে। এ অবস্থায় কাজ করলে ঠিকাদাররা দারুণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
শুধু তাই নয়, এই রকম বাজার মূল্যে নির্মাণ সামগ্রী ক্রয় করে কাজ বাস্তবায়ন করলে যারা ব্যাংক ঋণ গ্রহন করেছেন তারা দেউলিয়া হয়ে যাবেন ও ব্যাংক ঋণ পরিশোধ করতে পারবেন না। এতে করে চলমান সকল উন্নয়নমূলক কাজ বাঁধাগ্রস্ত হবে। তাতে  ঠিকাদাররা আর্থিক, মানসিক এবং শারীরিকভাবে ক্ষতির শিকার হবেন। বক্তারা সরকারের নিকট ছয় দফা দাবি জানান। দাবিগুলো হলো, নির্মাণ সংশ্লিষ্ট সকল নির্মাণ সামগ্রীর দাম কমাতে হবে। যেমন- রড, সিমেন্ট, পাথর, বিটুমিন, ইট, বালু, বৈদ্যুতিক সামগ্রী, সেনেটারী ফিটিংস, টাইলস, রং, অ্যালুমিনিয়ামের সামগ্রী ইত্যাদি। চলতি অর্থ বছরে চলমান সকল কাজের বর্তমান বাজার অনুযায়ী রেট শিডিউল রিভাইজ করতে হবে। 


বর্তমানে নির্মাণ সামগ্রীর দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণে ঠিকাদারের উপর আরোপিত ভ্যাট ইনকাম ট্যাক্স কমাতে হবে। ঠিকাদার ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলের পরিবর্তে প্রতি অর্থবছরে একবার রিটার্ন দাখিলের ব্যবস্থা করতে হবে। গাইবান্ধা জেলায় কোন বালুমহাল না থাকার ফলে নির্মাণ কাজের বালু সংগ্রহে নানা রকম সমস্যার সম্মুুখীন হতে হয়। তাই নির্দিষ্ট বালুমহালের ব্যবস্থা করতে হবে।

 এতে করে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। নির্মাণ সমাগ্রীর দাম লাগামহীন বৃদ্ধির কারণে ঠিকাদারী ক্ষতি লাঘবের জন্য এলটিএম দরপত্রে ৫ শতাংশ লেস এর পরিবর্তে এটিপিএআরে (সমদর) দরপত্র আহবানের ব্যবস্থা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com