রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে ডি.কে বি কিন্ডারগার্টেনে তালা লাগিয়ে দেয়ায় সংবাদ সম্মেলন

গৌরীপুরে ডি.কে বি কিন্ডারগার্টেনে তালা লাগিয়ে দেয়ায় সংবাদ সম্মেলন

গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি:


ময়মনসিংহের গৌরীপুরে এক শিক্ষা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয়ার অভিযোগ সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক। রবিবার (২০ মার্চ) দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন ডি.কে.বি কিন্ডার গার্টেনের পরিচালক মো. শাহজাহান কবির হিরা।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কিন্ডার গার্টেনের পরিচালক বলেন, পঞ্চাশ হাজার টাকা জামানত দিয়ে ২০১৭ সালে পৌর এলাকার পূর্ব দাপুনিয়া মহল্লায় জুলহাস উদ্দিন রতনের দু’ তলা বাড়ির দ্বিতীয় তলার চারটি কক্ষ ভাড়া নেয়া হয়।

মাসিক পাঁচ হাজার টাকা ভাড়া নির্ধারণ করে ডি.কে বি কিন্ডারগার্টেন নামে স্কুল চালু করেন তিনি। করোনাকালীন লকডাউনের সময় সরকারি নির্দেশনায় বিদ্যালয়টি বন্ধ রাখা হয়। এসময়ে মধ্যে বাড়ির মালিক মাসিক দুই হাজার টাকা ভাড়া বৃদ্ধির নোটিশ দেন।

এতে উভয় পক্ষের মাঝে বিরোধ দেখা দেয়। এর জেরে বাড়ির মালিক জুলহাস উদ্দিন রতন স্কুলে তালা লাগিয়ে দেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠক করেন তাঁরা। দীর্ঘ আলোচনার পরও বিষয়টি সুরাহা না হওয়ায় স্কুল পড়ুয়া প্রায় শতাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। উদ্ধিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।


তিনি আরো বলেন, মৌখিক চুক্তিতে মাসিক পাঁচ হাজার টাকা ভাড়ায় পাঁচ বছর মেয়াদে বাড়িটি ভাড়া নিয়ে স্কুল চালু করেছিলাম। করোনার সময় কয়েক মাসের ভাড়া বকেয়া থাকায় বাড়ির মালিক স্কুলে তালা লাগিয়ে দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করার পরও বিষয়টির নিষ্পত্তি হয়নি।
বাড়ির মালিক জুলহাস উদ্দিন রতন বলেন, বিদ্যালয়ের মালামাল সরিয়ে ফেলা হয়েছে এবং বিষয়টি মীমাংসা করার জন্য স্থানীয় কাউন্সিলরকে দায়িত্ব দেয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া জানান, মালামাল সরিয়ে ফেলার বিষয়ে তিনি কিছু জানেন না। আর বিষয়টি মীমাংসার জন্য দু’পক্ষকে একত্র করে চেষ্টা করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com