রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে মেছোবাঘের বাচ্চা উদ্ধার

গৌরীপুরে মেছোবাঘের বাচ্চা উদ্ধার


গৌরীপুর প্রতিনিধি:


ময়মনসিংহের গৌরীপুরে মেছো বাঘের দুইটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। গৌরীপুর বন বিভাগ লামাপাড়া গ্রামের মোঃ মোশারফ হোসেনের নেপিয়ার ঘাসের জমি থেকে এ বাচ্চা দুইটি উদ্ধার করে।


জানা গেছে, শনিবার (১৯ মার্চ) সকালে উল্লিখিত গ্রামের মোশারফ হোসেন গরুর জন্য নেপিয়ার ঘাসের খেত থেকে ঘাস কাটতে গেলে প্রথমে ১টি মেছো বাঘের শাবক দেখতে পান। এসময় তিনি সজীব মিয়া, নিরব মিয়া ও বিজয়ের সহযোগিতায় শাবকটি আটক করেন। এর কিছুক্ষণ পর এলাকাবাসী আরেকটি শাবককে আটক করেন।


মেছো বাঘের শাবক ধরার বিষয়টি গৌরীপুর বন কর্মকর্তা লুৎফুর রহমানকে জানালে তিনি উদ্ধারের উদ্যোগ না নিয়ে শেরপুর বন বিভাগকে জানাতে বলেন। পরবর্তীতে সাংবাদিকরা গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তিনি শাবক দুইটি উদ্ধারের জন্য বন বিভাগকে নির্দেশ দেন।


গৌরীপুর বন বিভাগের বন রক্ষক মিলন কস্তা পরে লামাপাড়া গ্রাম থেকে মেছোবাঘের শাবক দুইটি উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে আসেন।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, বন্য প্রাণী সংরক্ষণ বন বিভাগের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। উদ্ধারকৃত শাবক দুইটিকে শেরপুর বন বিভাগের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com