রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুবর্ণচরে আ’লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি

সুবর্ণচরে আ’লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি


নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুটি গ্রুপ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দিয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মাঝে আতংক দেখা দিয়েছে।

শনিবার (১৯ মার্চ) দুপুর ৩টার দিকে সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে উভয় পক্ষ এ কর্মসূচি আহ্বান করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ খায়রুল আনম চৌধুরী সেলিমের অনুসারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম দুপুর ৩টায় সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করে। পরে একই স্থানে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো.ওমর ফারুক পাল্টা বর্ধিত সভা আহ্বান করে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বলেন,পাল্টাপাল্টি কোন কর্মসূচি ডাকা হয়নি। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ডেকেছি। অন্যরা অগণতান্ত্রিক ভাবে একটা মিটিং ডেকেছে। ওরা দলের বহিরাগত। ওদেরকে আমরা চিনিনা। আমাদের মিটিংয়ের আমরা পারমিশনও নিয়েছি।

 সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী বলেন আমরা বর্ধিত সভা ডেকেছি। কে পাল্টা সভা ডেকেছে এ বিষয়ে আমি কিছু জানিনা।  

সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম বলেন, এটা পাল্টাপাল্টি কোন কর্মসূচি নয়। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সিন্ধান্ত অনুযায়ী জেলা আওয়ামী লীগের চিঠির আলোকে আজকে বর্ধিত সভা করার তারিখ নির্ধারণ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ব বিদ্যা বলেন, উপজেলা পরিষদ বন্ধ রয়েছে বন্ধ থাকবে। তাই মিলনায়তনে সমাবেশ করার সুযোগ নেই। কোন পক্ষই উপজেলা পরিষদে ঢুকতে পারবেনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com