রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চন্দনাইশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

চন্দনাইশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম চন্দনাইশে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


১৭ মার্চ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা প্রশাসনে  উদ্যোগে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি।


আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, বিশেষ অতিথি পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, ভাইস-চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, শাখাওয়াত হোসেন, কৃষক লীগ নেতা নবাব আলী প্রমূখ।


 ১৭ মার্চ হতে আগামী ২৩ মার্চ পর্যন্ত চন্দনাইশ পৌরসভাস্থ কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মুক্তির উৎসব এবং সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিদিন আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিশেষ সংস্কৃতিক অনুষ্ঠান চলমান থাকবে।


প্রতিদিন সকাল ১১টায় আলোচনা সভা বিকেল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com