রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেছারাবাদে যথাযথ মর্যাদায় জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নেছারাবাদে যথাযথ মর্যাদায় জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নেছারাবাদে(স্বরূপকাঠিতে)আনন্দঘন ও ঝাকজমক পূর্ন পরিবেশে যথাযথ মর্যাদায় জাতির জনকের ১০২ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

গতকাল বৃহম্পতিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনকের মুড়ালে এলাকার সংসদ সদস্য মৎস্য ও প্রানী সম্পদমন্ত্রী শম রেজাউল করিমের পক্ষ থেকে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ পৌরসভা, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, বিদ্যুৎ বিভাগ, পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন  পুস্পস্তবক অর্পন করেন।

এরপর মুক্তিযোদ্ধাদের একটি বর্নাঢ্য র‍্যালি  ও উপজেলা আওয়ামীলীগের একটি শোভাযাত্রা  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারী কমিশনার ভূমি তাপস কুমার পাল,ওসি আবীর মোহাম্মদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজি সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা  মো. নজরুর ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম সিকদার, কাজী সাইফুদ্দিন তৈমুর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com