চিতলমারী( বাগেরহাট) প্রতিনিধি ঃ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে চিতলমারী উপজেলা প্রশাসন যথাযথভাবে দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করেছে।
দিবসের শুরুতে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার( ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা, অফিসার ইনচার্জ(ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান, জেলা পরিষদ সদস্য আলহাজ্জ মোহন আলী বিশ্বাস। উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি মো: বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায় দলীয় নেতাকর্মীদের নিয়ে পুষ্পার্ঘ্য শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চিতলমারীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণকরে উপজেলা পরিষদে শেষ হয়। সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ম ভবনে ক্ষুদে মুজিবদের নিয়ে কেক কাটা এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, স্হানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
Leave a Reply