দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ঃ
নেত্রকোনা জেলার দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুসঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক জামাল তালুকদার রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ “নিরন্তর বয়ে চলা” এর মোড়ক উন্মোচন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে।
দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সংসদ সদস্য মানু মজুমদার এ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আব্দুল হান্নান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকুন্জি, , দুর্গাপুর থানা (তদন্ত)ওসি মীর মাহবুবুর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, সাবেক প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply