রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাছ চাষীর মৃত্যু

গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাছ চাষীর মৃত্যু


গৌরীপুর প্রতিনিধি:

 ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রোকনুজ্জামান চপল খান (৩২) নামে এক মাছচাষীর মৃত্যু হয়েছে। 


বৃহস্পতিবার ভোরে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মাছচাষীওই গ্রামের নাজিম উদ্দিন খানের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে কলতাপাড়া গ্রামে বাড়ির পাশে রোকনুজ্জামানের পকুর রয়েছে। বৃহস্পতিবার ওই পুকুর থেকে তার মাছ বিক্রির কথা।

এজন্য ওইদিন সকালে রোকনুজ্জামান বাড়ি থেকে বের হয়ে বৈদ্যুতিক মটর দিয়ে পুকুরের পানি তোলার জন্য পুকুর পাড়ে আসেন। এসময় মটরের সুইচ চাপতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে স্থানীয়রা এসে তার মরদেহ উদ্ধার করে।


গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকের বলেন বিদ্যুৎস্পৃষ্টে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com