শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


গৌরীপুর প্রতিনিধি :


ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।


এ উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মসূচীর ছিল- জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আনন্দ র‌্যালি, কেককাটা, আলোচনা সভা, দোয়া-মাহফিল, মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা, জাতির পিতার জীবনী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি, শিশু সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভূতি।


উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭-২৩ মার্চ ৭দিনব্যাপি মুক্তির উসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বেলুন উড়িয়ে এ মেলার শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ইকবাল আহমেদ নাসের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজিমুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কমল রায়, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।


এদিকে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com