রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নাচোলে পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য আটক

নাচোলে পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য আটক

তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ

চাঁপাইনাববগঞ্জের নাচোলে বুধবার আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছে নাটোর জেলার কাফুরিয়া পশ্চিম পাড়ার মোকবুল হোসেনের ছেলে রনি আহম্মেদ (২৩), একই এলাকার জিয়াউর রহমানের ছেলে আলামিন (২৪), রাজশাহী জেলার পুঠিয়া থানার কালিগ্রামের আজাহার মন্ডলের ছেলে মজিদুল ইসলাম (৪৫), কাঁঠাল বাড়িয়া গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে দেলায়ার হোসেন (৬৪) ও রাজশাহী জেলার বাঘা থানার রুস্তুমপুর ভারতীপাড়া গ্রামের মৃত সেকান্দারের ছেলে আলমগীর (২৪)।


নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরাতে আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা একটি বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় মোটরসাইকেল, অটো ও চার্জার ভ্যান চুরি করে আসছিলো।

মঙ্গলবার রাতে রনি আহম্মেদ নামে একজনকে আটক করা হয়। তার তথ্যার ভিত্তিতে নাচোল, আমনুরা, রাজশাহীতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। ওসি তিনি আরো জানান, আন্তঃজেলা চোর সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com