রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালন

বোয়ালমারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন, রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেন।

সকাল পৌনে নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বোয়ালমারী থানা, বোয়ালমারী প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পৌরসভা, সরকারি কলেজ, পল্লী বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সাবরেজিস্ট্রি অফিস পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচির শুভ সুচনা করেন।

কর্মসূচির মধ্যে ছিল শিশু কিশোরদের অংশগ্রহনে কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শেখ মুজিবুর রহমানের জীবন কর্মের উপর আলোচনা সভা, দোয়া মাহফিল এবং হাসপাতাল, এতিম খানায় উন্নতমানের খাবার বিতরন। বিকাল ৪টায় বোয়ালমারী চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক প্রামাণ্য চলচিত্র প্রদর্শণ এবং আলোকচিত্র প্রদর্শণী হবে।

এছাড়া বিভিন্ন সরকারি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিভিন্ন কর্মসূচি পালন করে। এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ মো. নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান মীরদাহ পিকুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. খালেদুর রহমান, কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু আহাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, সাধারণ সম্পাদক শরীফ ইদ্রিস বাকের, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দীকী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com