শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেত্রকোণায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে চেতনার বাতিঘর নামক প্রতিকৃতির উদ্বোধন

নেত্রকোণায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে চেতনার বাতিঘর নামক প্রতিকৃতির উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধি ঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে চেতনার বাতিঘর নামক বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সাড়ে ৮টায় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।
পরে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


এ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোণা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা মন্ত্রণালয়ের শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) এ কে এম  ফজলুল হক,  ময়মনসিংহ কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধাউজ্জ্বল বিকাশ দত্ত, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com