রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

যশোরে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

যশোর প্রতিনিধি :

যশোরে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসা ছাত্র সাকলাইন (২০) নিহত হয়েছেন। এসময় মিন্টু (৩০) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে যশোর শহরের ঢাকা রোড হাফিজিয়া মাদ্রাসার সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাকলাইন যশোর দড়াটানা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও ঝিনাইদহের  মহেশপুর উপজেলার জলিলপুর গ্রমের আব্দুল আলিমের ছেলে। তার মৃতদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল  মর্গে রয়েছে। আর আহত রিকশাচালক মিন্টু সার্জারি  ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি ঝিকরগাছা উপজেলার শ্রী চন্দ্রপুর গ্রামের বাবর আলীর ছেলে। পুলিশ মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাস খুলনায় যাচ্ছিলো। সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা রোড হাফিজিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা সাকলাইনকে চাপা দিয়ে গাছের সাথে ধাক্কা খায়।দুর্ঘটনায় আহত মাদ্রাসা ছাত্র সাকলাইন ও রিকশাচালক মিন্টুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রিকশাচালক মিন্টু এখন শঙ্কামুক্ত।

মাইক্রোবাস চাপায় দুইজন হতাহতের বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com