হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
হাটহাজারী মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ চার ব্যক্তি আহত হয়েছে।
বুধবার (১৬ মার্চ) রাতে চট্রগ্রামের হাটহাজারী উপজেলার চট্টগ্রাম- খাগড়াছড়ি – হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ডস্কুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল গ্রামের মৃত আবদুল সামাদের ছেলে মোঃ কামাল(৬০), ফতেয়াবাদ এলাকার ধীরেশ্বর ব্রক্ষচারীর পুত্র ধরিশ্বর ব্রক্ষচারী( ২৩), ভুজপুর এলাকার মঞ্জুরুল হকের পুত্র, তৌহিদ (২৮) একই এলাকার তৌহিদের স্ত্রী পপি (১৮)।
স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বুধবার সাড়ে ৯ টার সময় মহাসড়কের চারিয়া বোর্ডস্কুল সংলগ্ন মোটরসাইকেলের ধাক্কা লেগে পথচারীসহ চারজন আহত হয়। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চমেক প্রেরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজিব বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চার ব্যক্তিকে আনা হয়। তাদের আঘাত গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply