সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বড়াইগ্রাম ইউএনও সেই মানসিক ভারসাম্যহীন সাইফুলের পাশে দাঁড়ালেন

বড়াইগ্রাম ইউএনও সেই মানসিক ভারসাম্যহীন সাইফুলের পাশে দাঁড়ালেন


বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সেই মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী সাইফুলের পাশে দাঁড়ালেলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারিয়াম খাতুন।গত (২২ফেব্রুয়ারি) মানসিক প্রতিবন্ধী সাইফুলকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ ও ফেসবুকে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের।


সোমবার(১৪ মার্চ) বিকেলে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর গ্রামে ওই মানসিক প্রতিবন্ধী সাইফুলের বাড়িতে গিয়ে পরিবারের খোজ-খবর নেয় উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মারিয়াম খাতুন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা।


স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই রিক্সা চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাতো সাইফুল। স্ত্রী একছেলে ও এক মেয়ে ও মাকে নিয়ে ভালোই চলছিল সাইফুলের সংসার। হঠৎ একদিন মস্তিষ্ক সমস্যা দেখা দিলে অর্থাভাবে তেমন সঠিক চিকিৎসা করাতে পারেনি পরিবার। এরপর কারণে-অকারণে বাড়ি-ঘর ভাংচুরসহ মানুষকে মারধর করতে উদ্যত হতো। উপায় না দেখে গ্রাম প্রধানদের পরামর্শে বাধ্য হয়ে শেকলবন্দী করে রাখে পরিবার। পরিবারের লোকজন তার বাড়ির পাশে খোলা একটি জায়গায় পলিথিনের ছাউনি ও চটের বেড়া দিয়ে একটি তাঁবু তৈরি করে দিয়েছেন। হারিয়ে যাওয়ার ভয়ে ছাউনি সংলগ্ন সুপারির গাছের সাথে শিকল বেঁধে পায়ে পরিয়ে রাখে। দীর্ঘ ১২ বছর ধরে এ ভাবেই চলতে থাকে সাইফুলের জীবন।


সাইফুলের মা হেলেজান বেগম বলেন, পরিবারের আয় বলতে শুধু মাসিক বরাদ্দের প্রতিবন্ধী ভাতার টাকা। সাইফুল অসুস্থ হওয়ার পর থেকেই আমি ও ছেলের বৌ মানুষের বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চালায়।


নির্বাহী কর্মকর্তা নির্বাহী অফিসার ( ইউএনও) মারিয়াম খাতুন বলেন, বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে সাইফুলের বিষয়টি জানতে পারি। সাইফুলের পরিবারটির সত্যিই অসহায় তাকে চিকিৎসা করলে সে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে নগদ ৫ হাজার টাকা, একটি ঘর, ছেলে-মেয়েদের পড়াশোনা খরচ এবং সাইফুলের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com