সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবিতে ‘পাই দিবস’ উদযাপন

কুবিতে ‘পাই দিবস’ উদযাপন


কুবি প্রতিনিধিঃ
‘জীবন হোক পাই এর মতো জটিল কিন্তু সুন্দর’ স্লোগানের মধ্যদিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে পাই (π) দিবস। সোমবার (১৪ মার্চ) কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের উদ্যোগে র‍্যালির মাধ্যমে এ দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।


 এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। এসময় তিনি বলেন, বিজ্ঞান চর্চায় সায়েন্স ক্লাবের মতো সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাই দিবস উদযাপনের মধ্য দিয়ে তারা আবারও এর প্রমাণ দিয়েছে। অ্যাকাডেমিক পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম বাড়াতে শিক্ষার্থীদের সমৃদ্ধ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান। 


কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের নেতৃবৃন্দরা বলেন, আজকের দিনে আপেক্ষিকতার তত্ত্ব প্রদানের জন্য সুখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের জন্মদিন এবং বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিভেন হকিং এই দিনে মৃত্যুবরণ করেন। এই দিনটির গুরুত্ব অপরিসীম। তাই এই দিনটিকে সম্মান জানিয়ে কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব দিবসটি উদযাপনের পাশাপাশি ২০২২ সালের সদস্য সংগ্রহ কার্যক্রমও শুরু করেছে। 


উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিল্লুর রহমান, সায়েন্স ক্লাবের বর্তমান ও সাবেক মডারেটর, সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।


উল্লেখ্য, প্রতিবছর ১৪ই মার্চ পাই দিবস পালন করা হয়। পাই এর মান ৩.১৪ এর সাথে এই তারিখের মিল থাকায় এদিনই দিবসটি পালন করা হয়।  ২০০৬ সাল থেকে বাংলাদেশে পাই দিবস উদযাপিত হচ্ছে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে দেশে এই দিবস উদ্‌যাপন শুরু হয়। প্রথমবারের মতো ১৯৮৮ সালে পাই দিবস পালিত হয় সানফ্রানসিসকোতে। “পাই‌‌-এর রাজপুত্র” নামে পরিচিত ল্যারি শ এই দিবস উদ্‌যাপনের উদ্যোক্তা ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com