পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের টুনিরহাট বাজারের বণিক সমিতির সভাপতিসহ ৬ প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) রাতে পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাতকাজল দিঘীর টুনিরহাট বাজারের বটতলিতে বণিক সমিতির নেতৃবৃন্দ,ব্যবসায়ী ও দোকান মালিকগণ প্রতিবাদ সভার আয়োজন করে।
জানা যায়,কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া গ্রামের বিধবা জরিনা বেগমের দোকান ঘর ভাড়া নেয় ৪নং কামাতকাজল দিঘী ইউনিয়নের বোয়ালমারী গ্রামের ইউসুফ আলী। ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল ইউসুফ আলী। দীর্ঘদিন ধরে ভাড়া না দিয়ে দোকান ঘরটি নিজের বলে দাবী করে।এদিকে ঘর ফেরত চেয়ে টুনিরহাট বাজার বণিক সমিতিতে গত ১৪/২/২০২২ইং একটি আবেদন করেন জরিনা বেগম।বণিক সমিতির সভাপতিসহ প্রতিনিধিরা ইউসুফ আলীকে ঘর মালিককে ভাড়া নেওয়া ঘরটি ফেরত দেয়ার জন্য বলে। ভাড়াটিয়া ইউসুফ আলী আজ দিব কাল দিবো বলে কালক্ষেপন করতে থাকে।
এমনতাঅবস্থায় হঠাৎ দোকান মালিকে তার ঘর ফেরত না দিয়ে গত ৮ মার্চ টুনিরহাট বাজারে ইউসুফ আলীর প্রধানের মডার্ণ কসমেটিকস, মনিহারী দোকানে ৩ লক্ষ টাকা চাঁদাবাজীর অভিযোগে টুনিরহাট বাজারের ব্যবসায়ী ১। জাবের আলী(৪২) ২। হারুন(৩৫) ৩। মকছেদ আলী(৪০) ৪। টুনিরহাট বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা(৩৮) ৫। টুনির হাট বাজার বণিক সমিতির ক্রীড়া সম্পাদক পরিতোষ(৩৮) ৬। টুনির হাট বণিক সমিতির সভাপতি আবেদ আলীর(৫৫) নামে সদর উপজেলার বিজ্ঞ আমলী আদালত-১ এ ৬ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজীর মামলা দায়ের করে।
এদিকে মামলা দায়ের করার কথা জানতে পেরে বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ,ব্যবসায়ী ও দোকান মালিকগণ এক জরুরী প্রতিবাদ সভার আয়োজন করেন।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আল তারিক,কাজলদিঘী কালিয়াঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মমিন, কামাত কাজলদীঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতি আবেদ আলী শাহ,,ক্রীড়া সম্পাদক পরিতোষ শর্মা, ভুক্ত ভোগীর সন্তান জাকারিয়াসহ ঘর মালিক ও ব্যবসায়ীরা।
উপস্থিত বক্তারা বলেন,অবিলম্বে টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতিসহ ৬ প্রতিনিধির নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সে মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে তারা কঠোর আন্দলনের হুশিয়ারী দেন বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও দোকান মালিকগণ।তারা আরো বলেন,প্রতিবাদ সভার মাধ্যমে জানার পরেও যদি এই মিথ্যা,বানোয়াট মামলাটি প্রত্যাহার করা না হয় তাহলে টুনিরহাট বাজারের সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার হুশিয়ারী দেন।
Leave a Reply