সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সারা দেশের মতো পঞ্চগড়ে আজ খুলেছে প্রাক প্রাথমিক শ্রেণি শিখন কার্যক্রম

সারা দেশের মতো পঞ্চগড়ে আজ খুলেছে প্রাক প্রাথমিক শ্রেণি শিখন কার্যক্রম


পঞ্চগড় প্রতিনিধি : সারা দেশের মতো মঙ্গলবার (১৫ মার্চ) পঞ্চগড়ে খুলেছে প্রাক প্রাথমিক শ্রেণির সরাসরি শিখন কার্যক্রম।


সকাল থেকেই কচিকাচা শিশু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল জেলার প্রতিটি বিদ‍্যালয়ের আঙিনা।
সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে জেলার সবকটি প্রাথমিক বিদ‍্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির সরাসরি শিখন কার্যক্রম শুরু হওয়ায় আনন্দে উচ্ছসিত শিশু শিক্ষার্থীরা। সকাল সাড়ে ৯ টা বাজতেই শিশু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল জেলার সবকটি প্রাথমিক বিদ‍্যালয়।


বছরের শুরুতে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ায় পঞ্চগড় ২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদ‍্যালয় কেক কেটে ও মীরগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিষ্টি দিয়ে শিশু শিক্ষার্থীদের বরণ করে নেয়।

শিক্ষার্থী অভিভাবক, সেলীনা আকতার ও রুহুল আমিন সময় নিউজকে বলেন, দীর্ঘদিন পর প্রাক প্রাথমিক শ্রেণির শ্রেণি কার্যক্রম সরাসরি শুরু করায় সরকারকে ধন‍্যবাদ জানান।

স্বাস্থ‍্যবিধি মেনে প্রাক প্রাথমিক শ্রেণির ক্লাস শুরু হয়েছে জানিয়ে মীরগড় সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক নূর আজম ও পঞ্চগড় ২ নং সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক উম্মে শাহিনা জানান, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কার্যকর উদ‍্যোগ নেয়া হয়েছে। শিশুদের ভয় ও জড়তা কাটাতে আনন্দদায়ক ভাবে শ্রেণিতে শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


সহকারি শিক্ষক আতাউর রহমান ও সাহাজুল ইসলাম বলেন, প্রাক প্রাথমিক স্তরের শিশুদের অধিক গুরুত্ব দিয়ে খেলাধূলা, গান ও ছড়াসহ সরকার নির্ধারিত সিলেবাসের আলোকে শ্রেণি পাঠ দেয়া হচ্ছে। মেনে চলা হচ্ছে স্বাস্থ‍্যবিধি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com