সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গোপালপুরে মাদকসহ ইভটিজিংয়ের বিরুদ্ধে মতবিনিময়

গোপালপুরে মাদকসহ ইভটিজিংয়ের বিরুদ্ধে মতবিনিময়

গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার বৃহত্তর সূতী এলাকায় মাদক, ইভটিজিং ও কিশোরগ্যাং বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে সূতী বলাটা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।

ঈদগাহ কমিটির সভাপতি রফিকুল ইসলাম হুমায়ুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক পৌর কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম, ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ প্রমুখ। এসময় এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্নস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি বলাটা ও সূতী গ্রামের নানাস্থানে বেড়েছে মাদকের ছড়াছড়ি। ফলে প্রায়ই ঘটছে চুরিসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। স্কুলে যাওয়াআসা পথে ছাত্রীরা ইভটিজিংয়ে শিকার হয় কিশোরগ্যাংয়ের কাছে। মারামারিসহ প্রকাশ্যে মাদক সেবন করে বখাটেরা। এসবের বিরুদ্ধে কেউ কিছু বললে উল্টো তাদের হাতে নাজেহাল হতে হয়। এসব কর্মকাণ্ড বন্ধে এলাকাবাসী দ্রুত প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বক্তাদের আশ্বস্ত করে বলেন, মাদক, চুরি, ইভটিজিং রুখে দিতে প্রথমে এলাকাবাসীকে সোচ্চার হতে হবে। এসব অপকর্ম বন্ধে থানা পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। সূতী এবং বলাটা গ্রামকে মাদক ও বখাটেমুক্ত করার জন্য তিনি কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com