সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মায়ের কোল থেকে ছিটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

মায়ের কোল থেকে ছিটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে শিশুকন্যা ফাহিমা আক্তার (৫) ছিটকে সড়কে আছড়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

এ সময় গুরুতর আহত হন শিশুটির মা ও বাবা।শনিবার (১২ মার্চ) সকালে বনপাড়া-নাটোর মহাসড়কের উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর ফজলিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শিশুটির বাবা নাটোর সদর উপজেলার হয়রতপুর এলাকার। ফারুক হোসেন ও শিশুটির মা দিলারা বেগমকে গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক কেরামত আলী জানান, ফারুক হোসেন তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকা থেকে হয়বতপুর নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বনপাড়া ফজলিতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগামী একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা শিশু কন্যা ফাহিমা ছিটকে সড়কে আছড়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় শিশুটির মা ও বাবা গুরুতর আহত হয়।

পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।পুলিশ আরও জানায়, ঘাতক ট্রাকটির খোঁজে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com