বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকা‌ঠির সাংবা‌দিক হেমা‌য়েত উ‌দ্দিন হিমু মারা গেছেন

ঝালকা‌ঠির সাংবা‌দিক হেমা‌য়েত উ‌দ্দিন হিমু মারা গেছেন


ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি প্রেসক্লাবের আজীবন কার্যনির্বাহী সদস‌্য, সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু তথা ঝালকা‌ঠি জেলার সকলের  প্রিয় “হিমু ভাই” গতকাল শুক্রবার ( ১১ মার্চ) রাত সোয়া আট টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বিকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষন পর অবস্থার অবনতি হলে হিমুকে বরিশাল শেবাচিম হাসপাতালের সিসিইউতে প্রেরণ করা হয়। 


হেমায়েত উদ্দিন হিমু ৪৫ বছর সাংবাদিকতা পেশায় ছিলেন। পাঁচবার ঝালকা‌ঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তার কর্মময় জীবনে শুরু থেকে তিনি বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদদাতা ছিলেন। দৈনিক যুগান্তরসহ বিভিন্ন মিডিয়ায় কাজ করেছেন। ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল টিআইবি’র সসচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি ছিলেন তিনি। এছাড়া সুর্যালোক নিউজের সম্পাদক ছিলেন। 


ঝালকাঠি প্রেসক্লাব, রাজাপুর সাংবাদিক ক্লাব, “স্বপ্নের আলো ফাউন্ডেশন” ঝালকাঠি জেলার সকল সংবাদ কর্মীস্থানীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষসহ হিমু ভাইর মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন।


হিমু ভাইর জানাযা আজ শনিবার (১২ মার্চ) বাদ জোহর ঝালকাঠি  ঈদ গা জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাযার পূর্বে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত হিমু ভাইর মরদেহ সামাজিক সংগঠন এবং সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঝালকাঠি প্রেসক্লাবের সামনে রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com