যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু ঘটনাস্থলে নিহত হয়েছে।
এসময় আরও ১ বন্ধু গুরুতর আহত হয়। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের বসন্তপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো কিসমত চাকলা গ্রামের এরশাদ আলীর ছেলে শাওন হোসেন (২২) ও একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ইমরান হোসেন (২২)। আহতের নাম আসিফ হোসেন (২২)। সে ডুমুরখালী গ্রামের বাসিন্দা।
আসিফ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, আসিফ দুই বন্ধু শাওন ও ইমরানকে নিয়ে মোটরসাইকেল যোগেখেদাপাড়ায় তার বোনের বাড়ি বেড়াতে আসে। রাতে খাওয়া দাওয়া শেষে তিন বন্ধু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে খেদাপাড়ার বসন্তপুর তেথলি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গেলে সড়কের পাশে মেহেগনি গাছে ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় শাওন ও ইমরান। আর গুরুতর আহন হয় আসিফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই বন্ধুর লাশ উদ্ধার করে। এদিকে, শাওন ও ইমরানের মৃত্যুর ঘটনায় কিসমত চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply