বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চুল কেঁটে বাড়ী ফেরার পথে প্রাইভেটকার চাপায় চাচা ভাতিজার মৃত্যু

চুল কেঁটে বাড়ী ফেরার পথে প্রাইভেটকার চাপায় চাচা ভাতিজার মৃত্যু

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সৈয়দপুর সাহদিলাবাগ এলাকায় চুল কেটে বাড়ী ফেরার পথে প্রাইভেটকার চাপায় দুই শিশু কিশোরের মৃত্যু হয়েছে। নিহত দুইজন একই বাড়ীর সম্পর্কে চাচা ভাতিজা। নিহতরা হলো ৫ বছরের শিশু আনাস হোসেন ও ১৬ বছরের কিশোর রবিউল হোসেন।

শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সৈয়দপুর সাহদিলাবাগ এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

নিহত রবিউলের চাচা সোলেমান হোসেন জানান, শুক্রবার জুমার নামাজে যাওয়ার আগে একই বাড়ীর কামাল হোসেনে ছেলে ববিউল (১৬), বিল্লাল হোসেনের ছেলে মোঃ আনাস (৫), বুলু মিয়ার ছেলে হেলাল (১৫) ও ইউনুস মিয়ার ছেলে কাইয়ূম (১০) বাড়ী থেকে আধা কিলোমিটার দুরে সৈয়দপুর এলাকায় মহাসড়কের পাশে একটি সেলুনে চুল কাটতে যায়।

 চার শিশু কিশোর চুল কেটে মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেটে বাড়ী ফিরছিলো।

 এসময় চট্টগ্রামগামী একটি দ্রুতগতীর প্রাইভেটকার রাস্তার পাশ দিয়ে হেটেচলা ৪ শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে কিশোর রবিউল মারা যায়। আহত আরো তিন শিশুকে হাসপাতালে নেয়ার পথে আনাস হোসেন নামে ৫ বছরের আরেক শিশু মারা যায়। গুরুতর আহত হেলার বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, সেলুনে চুল কেটে মহাসড়কের পাশ দিয়ে বাড়ী যাওয়ার পথে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়।

 এতে ঘটনাস্থলে রবিউল হোসেন মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পথে আনিসও মারা যায়। নিহতদের মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া দূর্ঘটনার পর প্রাইভেটকার ও চালককে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com