বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে সম্মেলন ! মুসা সভাপতি, শাকিল সম্পাদক

নওগাঁর মহাদেবপুরে সম্মেলন ! মুসা সভাপতি, শাকিল সম্পাদক


 মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ


নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মোসহেব কাক্কা মুসা পুণরায় সভাপতি ও নবনির্বাচিত সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।


বৃহস্পতিবার ১০ মার্চ দিবাগত রাতে সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে আয়োজিত সম্মেলনের কাউন্সিল অধিবেশনের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম সর্বসম্মতিক্রমে সদর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত ৭ জনের নাম ঘোষণা করেন। 


মনোনীত অন্যরা হলেন, দুজন সহ-সভাপতি আব্দুল হান্নান ও মাসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান নয়ন, দুজন সাংগঠনিক সম্পাদক বিমান চন্দ্র ঘোষ ও টগর কুমার মহন্ত। 


এরআগে বিকেলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি উদ্বোধক, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল প্রধান অতিথি, অপর সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল প্রধান বক্তা এবং জেলা আওয়ামী লীগের সদস্য  অজিত কুমার মন্ডল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসহেব কাক্কা মুসা এতে সভাপতিত্ব করেন। 


সাধারণ সম্পাদক আতিকুর রহমান মনুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ ও জাহাঙ্গীর আলম তোতা, সাংগঠনিক সম্পাদক ডা: মজিবর রহমান, আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, কৃষকলীগের সভাপতি শ্রী অমিত কুমার ব্যানার্জী বাপ্পী, উপজেলা যুব মহিলা লীগের নেত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশ্আরি, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, জাহাঙ্গীরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আহসান হাবীব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com