বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চন্দনাইশে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

চন্দনাইশে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি


চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:


চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এক ঠিকাদারকে পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম মো. মোজাম্মেল হক তালুকদার (৪৫)।

ঘটনার বিবরণে জানা যায় গত বুধবার সন্ধ্যায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুর নাসির মোহাম্মদপাড়ায় সাইডে কাজ করার সময় তাকে অপহরণ করা হয় বলে জানা গেছে।

এই দিকে পাহাড়ি সন্ত্রাসীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে গতকাল বৃহস্পতিবার বিকেলে চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরীর মোবাইল ফোনে কল করেছেন বলে জানিয়েছেন তিনি।

বিষয়টি তিনি চন্দনাইশ থানায় অবহিত করেছেন। অপহৃত মোজাম্মেল হক হাশিমপুর এলাকার মৃত আবদুল জব্বারের পুত্র।স্থানীয়ভাবে জানা যায়, হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুর নাসির মোহাম্মদপাড়া এলাকায় বরুমতি খালের ভাঙন প্রতিরোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান একটি প্রকল্পে স্কেভেটর ভাড়া দেন মোজাম্মেল হক। গত বুধবার সন্ধ্যায় তিনি ওই সাইডে কাজ করার সময় ২৫ থেকে ৩০ জনের একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী এসে তাকে অপরহণ করে নিয়ে যায়।চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী জানান, মোজাম্মেলকে অপহরণের পর গতকাল বৃহস্পতিবার বিকেলে ০১৭৫৮০৯৬৪৯৫ নম্বর থেকে তার মোবাইল ফোনে কল করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, মোজাম্মেল হক নামে এক ঠিকাদারকে অপহরণ করে মুক্তিপণ দাবির বিষয়টি উপজেলা চেয়ারম্যান তাকে অবহিত করেছেন। ইতিমধ্যে তাকে উদ্ধারে প্রশাসনিক কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।উল্লেখ্য, অপহৃত মো. মোজাম্মেল হক তালুকদার গত ইউপি নির্বাচনে হাশিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনেচেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমানে তার পরিবার-পরিজন আতংকের মধ্যে দিনযাপন করছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com