কুমিল্লা ব্যুরো:
শতভাগ উৎসব ভাতা প্রদান, চাকুরী জাতীয়করণ,প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য দূর করাসহ পাচঁ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুমিল্লা নগরীতে শিক্ষক বন্ধনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার নগরীর টাউন হল মাঠের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এ শিক্ষক বন্ধনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির অবসর ও কল্যাণ সম্পাদক কাজী মোঃ আইয়ুব আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক ছালেহ আহমেদ ভূঁইয়া, কামরুল কবির, মজিবুর রহমান, নজরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, ওবায়দুল হক ও নাছরিন আক্তার প্রমুখ।
শিক্ষকবন্ধনে জেলার সকল উপজেলার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন।
শিক্ষক নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি সমূহ মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও জানান শিক্ষক নেতৃবৃন্দ।
Leave a Reply