বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আমদানীকৃত নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের কর মওকুফ করা হবে

আমদানীকৃত নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের কর মওকুফ করা হবে

কুমিল্লা ব্যুরো:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেন, জনগনের সুবিদার্থে পর্যাক্রমে তেল, ডাল, চালসহ আমদানীকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর অর্পিত কর প্রত্যাহার করা হবে।

 দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারন হিসেবে তিনি বলেন, বিশ্ব বাজারে সকল পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। করোনা মহামারি এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। যার ফলশ্রুতিতে বাংলাদেশে কিছুটা মুল্য বৃদ্ধি পেয়েছে। 

বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পুর্তিতে শুক্রবার বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এক্স ক্যাডেট ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বর্তমানে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয়ের পরিমানও বেড়েছে। সে হিসেবে পণ্যের চাহিদাও বেড়েছে, তাই মূল্যের উপর প্রভাব পড়েছে। 

প্রস্তাবিত কুমিল্লা শেখ রাসেল ক্রিড়া পল্লীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ায় এডমিনার আবু তাহের, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন।

বিওয়াইসিএফ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মজিবুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের ৪২ টি জেলা থেকে ৪০০ জন ক্যাডেট দুই দিনব্যাপী এই ক্যাম্পে থাকবেন। 

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, করোনা মহামারীর কারণে অনেক শিল্প-কলকারখানায় উৎপাদন হ্রাস পেয়েছে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিলো, জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

 ভারত, চীন, ইংল্যান্ড, সিঙ্গাপুরসহ প্রায় বিশ্বের সকল দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দেশ নয়। যার ফলশ্রুতিতে দেশেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কিছুটা মুল্য বৃদ্ধি পেয়েছে।

কুমিল্লা শহরের উন্নয়নের জন্য বেশ কয়েকটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন এসব প্রকল্প বাস্তবায়িত হলে কুমিল্লা জেলার ব্যাপক পরিবর্তন আসবে। সিটি কর্পোরেশন আওতাধীন সকল খাল সংস্কার ও খনন করে সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ করা হবে। যারা খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন এগুলো উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com