পিরোজপুর প্রতিনিধিঃ চক্ষু রোগীদের চিকিৎসা সেবায় পিরোজপুরের পিরোজপুরের(নেছারাবাদে)স্বরূপকাঠিতে যাত্রা শুরু করেছে ডিজিটাল আই কেয়ার।
শুক্রবার সকালে হাসপাতাল রোড কৃষি ব্যাংক সংলগ্ন ওই প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
স্বরূপকাঠী হাসপাতাল জামে-মসজিদের খতিব মাও. মো. ছফিউল্লাহ নেছারী দোয়া মোনাজাত পরিচালনা করেন। উদ্বোধনী দিনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ডা. ডি বি পাল রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
প্রতিষ্ঠানটির পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, তাদের এই প্রতিষ্ঠানে ডা. ডি বি পাল, ডা. ভবেশ চন্দ্র রায়, ডা. মো. রেজয়ান আবেদীন, ডা. কিউ.টি হক ধ্রুব সহ বিভিন্ন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগন নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করবেন।
Leave a Reply