বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে টানা ৯বার নির্বাচিত চেয়ারম্যান মোবারক ম‌ল্লিক আর নেই

ঝালকাঠিতে টানা ৯বার নির্বাচিত চেয়ারম্যান মোবারক ম‌ল্লিক আর নেই

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পিচ এন্ড জাস্টিস পুরুস্কার প্রাপ্ত, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা শ্রমিক লীগের আহবায়ক, বীর মুক্তি যোদ্ধা মোবারক হোসেন মল্লিক চলে গেলেন না ফেরার দেশে। 


টানা ৯বার নির্বাচিত ৪৪ বছর যাবৎ একটি ইউনিয়নের চেয়ারম্যানের পদে থাকা ৭৩ বছর বয়সী কীর্ত্তিমান এ রাজনীতিবীদ শুক্রবার ভোর ৫ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।


বেশ কিছু দিন ধরে তিনি হার্টে সমস্য, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকসসহ বার্ধক্ষ্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মোবারক হোসেন মল্লিকের জামাতা রাকিব তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


ঝালকাঠির রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র মোবারক হোসেন মল্লিকের জানাজার নামাজ শুক্রবার বাদ আছর ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলেও তার পরিবারের পক্ষথেকে জানানো হয়েছে।
স্বর্ণপদক প্রাপ্ত টানা ৯ বারের নির্বাচিত চেয়ারম্যানের মৃত্যুতে ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছেন।


তার মৃত্যুতে শোক জানিয়েছেন ঝালকা‌ঠি-২ আস‌নের সাংসদ আ‌মির হো‌সেন আমু ও সা‌বেক সাংসদ ইসরাত সুলতানা ই‌লেন ভু‌ট্টো । তারা শোক বার্তায়  মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com