বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবিতে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী আইন বিভাগ

কুবিতে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী আইন বিভাগ


কুবি প্রতিনিধি:


কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘৪র্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২২’ এর সমাপনীপর্ব এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

 
বৃহস্পতিবার( ১০ ই মার্চ) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।


কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির  সভাপতি দীপ্তব্রত দাশের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর  ড. এ এফ এম আব্দুল মঈন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ছাত্র উপদেষ্টা ড. মো. হাবিবুর রহমান, কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর সহযোগী অধ্যাপক মো. মঈনুল হাছান। 


আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 


দুটি পর্বে হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত দুই দল প্রত্নতত্ত্ব বিভাগ এবং আইন বিভাগ বিতর্ক করে। এতে বিজয়ী হয়  আইন বিভাগ এবং রানার্স আপ হয় প্রত্নতত্ত্ব বিভাগ।


ডিবেটার অব দা টুর্নামেন্ট হন আহমাদুল্লাহ রাফি (আইন বিভাগ) এবং শ্রেষ্ঠ বিতার্কিক হন সাদিয়া আফরিন (প্রত্নতত্ত্ব বিভাগ)।


প্রত্নতত্ব বিভাগ দলের বিতার্কিকরা হলেন সাদিয়া , খন্দকার নাইমা আক্তার নূর, মারজিয়া আক্তার আইন বিভাগ দলের সদস্যরা হলেন আহমাদুল্লাহ রাফি, মেহেদি হাসান অপু,  ধ্রুব চন্দ্র বিশ্বাস। 


অনুষ্ঠানের দ্বিতীয় এবং শেষ পর্বে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন। 
আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ছাত্র উপদেষ্টা ড. মো. হাবিবুর রহমান বলেন,’  বিশ্ববিদ্যালয়ের সংগঠন গুলোর হাত ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে, আজকের এই আয়োজনের মাধ্যমে তা আরও একবার প্রমাণিত হলো’। 


এ বিষয়ে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি বলেন,’ আমাদের বহুল কাঙ্ক্ষিত ৪র্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা -২০২২ সফল ভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। বিজয়ী দল এবং রানার্স আপ দলের সকলের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা। এভাবেই আমাদের কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী’।


উল্লেখ্য, ৪র্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা -২০২২ এ অংশগ্রহণ করেছিলো বিশ্ববিদ্যালয়ের ১৫ টি বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com