বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান ফকির রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান ফকির রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত


ময়মনসিংহ প্রতিনিধি:


ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাখুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান ফকির ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

বৃহষ্পতিবার (১০ মার্চ) দুপুর ১২টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর ।

মরহুমের জানাজার নামাজ সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একই দিনে রাতে অনুষ্ঠিত হয়।

জানাযার পূর্বে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আখতারুজ্জামান এর নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান ফকিরকে ত্রিশাল থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় মুক্তিযুদ্ধকালীন সহযোদ্ধাগণ, সাখুয়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজসহ এলাকার  গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও ময়মনসিংহ জেলা বিএনপি’র আহবায়ক ডঃ মাহবুবুর রহমান লিটন,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ সরকার,ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ত্রিশাল থানা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন,ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ সহ অনেকে জানাযায় অংশ নেন।

শামসুজ্জামান ফকির তার জীবদ্দশায় সাখুয়া ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com