বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাটহাজারীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩, ” আহত ৯

হাটহাজারীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩, ” আহত ৯


হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ


চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজনের প্রাণহানিসহ অন্তত নয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজনের মৃত্যু ও নয়জন আহতের খবর পাওয়া গেছে ।


বৃহস্পতিবার উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল, বুড়িশ্চর ইউনিয়নের  নজুমিয়া হাট ও হাটহাজারী পৌর এলাকায় সংঘঠিত সড়ক দূর্ঘটনায় প্রায় ৯ জন আহত হয়।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে হাটহাজারী নাজিরহাট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ডস্কুল এলাকায় অটোরিকসা ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ঝিনু আক্তার (২৭) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই শিশুসন্তান ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। নিহত গৃহবধু মেখল ইউনিয়নের রুহুল্লাপুর হাদী চান্দের বাড়ির প্রবাসী হাবিবুল্লাহ স্ত্রী। 


প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সাড়ে ৫ টার সময় নিহত গৃহবধু তার সন্তানদের নিয়ে চারিয়া বোর্ড স্কুল মুরাদপুর  এলাকা থেকে অটোরিকসা যোগে হাটহাজারীর দিকে আসছিল। রিকশা বোর্ডস্কুল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। স্থানীয়রা ঝিনু আকতার সহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঝিনু আক্তারকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আহতরা হলেন, নিহত গৃহবধুর সন্তান তাসনিয়া (৩) ও মহিদ (৮) ও মোটরসাইকেল আরোহী সাইফুল আমিন (১৮)।


এদিকে সন্ধ্যায় হাটহাজারী রাউজান মহাসড়কের নাপিত ঘাটা এলাকায় মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতনামা মোটর সাইকেল আরোহির মৃত্যু হয়েছে। ঘটনায় আরো এক ব্যক্তি আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হিমু মজুমদার মোটর সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।


এছাড়া হাটহাজারীর নজুমিয়াহাট (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, সকাল সাড়ে সাতটায় উপজেলার নজুমিয়াহাটে একটি দাঁড়ানো কার্ভাডভ্যানকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে আসিফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দীন জানান, সকালে হাটহাজারী থেকে দূর্ঘটনায় আহত অবস্থায় ৬ জনকে চমেকে আনা হয়েছে। তার মধ্যে আসিফ নামে এক যুবককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com