বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অখিল চন্দ্র বর্মন।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন পেয়েছেন ৯৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো.আব্দুল বারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট. মো.নজরুল ইসলাম পেয়েছেন ৭৬ ভোট।
উৎসবমুখর পরিবেশে দিনভর পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এই ভোট অনুষ্ঠিত হয়।
অন্য বিজয়ীরা হলেন- সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জাকির হোসেন, লিগ্যাল এইড সম্পাদক পদে অ্যাডভোকেট. মেহেদী হাসান এবং কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন বাবু, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট সোলায়মান হক ও অ্যাডভোকেট হাজিজুর রহমান মুরাদ।
Leave a Reply