বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূঞাপুরে সরকারী খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাউল জব্দ

ভূঞাপুরে সরকারী খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাউল জব্দ

টাঙ্গাইল প্রতিনিধিঃ


টাঙ্গাইল জেলার ভূঞাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ১০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলার ধুবলিয়া থেকে চাল ভর্তি ১টি ট্রাক কালিহাতি উপজেলার নারান্দিয়া যাওয়ার পথে ভূঞাপুর-তারাকান্দি সড়কের বাহাদিপুর তেলের পাম্প সংলগ্ন এলাকা থেকে জব্দ করা হয়। যার লাইসেন্স নং- নরসিংদী-ন-১১-০১৪৯

এ সময় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার এস আই জিলকত সহ তার সংগীয় পুলিশ ফোর্স।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল সহ ১টি ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় জব্দকৃত চাউলের বস্তা সহ ট্রাকটি ও ড্রাইভারকে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com