পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান শেখ মিলন এর নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) রাত ১১টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মিলনায়তনে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক প্রধান অতিথি হিসেবে সকলের সম্মতিতে সভাপতি পদে আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান শেখ মিলন এর নাম ঘোষণা করেন।
এসময় রেলপথমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন,পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান,বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট হোসনে আরা ডালিয়া,পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
Leave a Reply