বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
বাঘমারায় নিখোজ ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

বাঘমারায় নিখোজ ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি:


রাজশাহীর বাঘমারা উপজেলায় এক নারীর দাফনে অংশ নিতে গিয়ে লাশ হয়ে ফিরলো এক ব্যক্তি।

প্রতিবেশী ওই নারীর জানাজায় অংশ নিয়ে দাফনও সম্পন্ন করেছিলেন নিহত আমিনুল। তারপর সবাই বাড়ি ফিরলেও সে ফেরেনি। এদিকে প্রতিবেশী ও পরিবারের লোকজন একটি পানের বরজে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।


বাঘমারা থানা পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, গতকাল বুধবার রাতে দক্ষিণ দৌলতপুর গ্রামের এক নারীর মৃতু হয়।

ওই রাতেই প্রতিবেশীদের সাথে জানাজায় অংশ নেয় আমিনুল ইসলাম। তবে জানাজা শেষে অন্যরা বাড়িতে ফিরলেও আমিনুল নিখোজ ছিল। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।

একপর্যায়ে বৃহস্পতিবার ভোরের দিকে বাড়ির পাশের এক পানের বরজে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশী ও পরিবারের লোকজন। পরে সকাল ৯টার সময় বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমিনুল ইসলামের লাশ উদ্ধার করে।


পরিবারের সদস্যরা জানান, পারিবারিক ও অথ নৈতিক বিষয়ে  মানসিকভাবে অশান্তিতে ভুগছিলেন। যার কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা। নিহত আমিনুল ইসলাম (৩৮) বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে তাঁর বাড়ি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানবরজ থেকে আমিনুলের লাশ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com