বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সার্ভেয়ার মোহাম্মদ আতিউর রহমান আর নেই

সার্ভেয়ার মোহাম্মদ আতিউর রহমান আর নেই


গৌরীপুর

(ময়মনসিংহ) প্রতিনিধি:

গৌরীপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আতিউর রহমান (৫৯) আর নেই।  বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। (ইল্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)


জানা গেছে, এদিন সকালে পৌর শহরের নয়াপাড়া মহল্লার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হন, হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করলে বাসায় ফিরে যান। ক্রমান্নয়ে পরিস্থিতির অবনতি হতে থাকলে পরিবারের লোকজন তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম নামাজে জানাজা দুপুর ২টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। ২য় জানাজা কুষ্টিয়া জেলার মিরপুরে নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক গোরস্থানে দাফন করার কথা রয়েছে।


তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com