মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার ১০ মার্চ দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস উদযাপন,স্বাধীনতার সুর্বনজয়ন্তী উদযাপন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুস্ঠিত হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি বিশেষ অতিথি হিবেসে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুলতান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মালেক,যুব উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনর্চাজ ছয়ফুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন,একাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, বীরমুক্তিযোদ্ধা মহসীন আলী,বদিউজ্জামান বদি,সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল,খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান,রাইগাঁ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় পতাকা উত্তোলন, নানা খেলাধুলা, বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শারীরিক কসরত, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র ও মেলা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply