বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গাপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

দুর্গাপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:


নেত্রকোনার দুর্গাপুরে বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে ৯ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় পৌর শহরের বুরুঙ্গা এলাকায় কুমড়া ক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তার পরিবার। শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। অভিযুক্ত ধর্ষক পৌর শহরের মার্কাজ এলাকার বাসিন্দা শামছুল মিয়া বলে জানিয়েছে শিশুটি।


পরিবার সূত্রে জানা যায়, শিশুটি ওই বিকেলে মাদ্রাসা থেকে ফিরে মাঠেই খেলাধুলা করছিলো এমন সময় পার্শ্ববর্তী মার্কাজ মোর এলাকার সামছুল মিয়া নামের এক ব্যাক্তি শিশুটিকে ডেকে বলে, তার বাবা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে থাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে।

এ কথা শুনে শিশুটি সামছুল এর সাথে গেলে কুমড়া ক্ষেতে নিয়ে যায় সামছুল কিন্তু সেখানে বাবাকে না পেলে শিশুটি বাড়ি ফিরে আসতে চাইলে তাকে আটকিয়ে রেখে জোরপূর্বক ধর্ষন করে। এরপর শিশুটি কান্না শুরু করলে থাকে শারীরিক নির্যাতন শুরু করে।


শিশুটির মা বলেন, ওইদিন সন্ধ্যা হতে চললেও মেয়ে বাড়ি না ফিরলে খুঁজতে বের হই। পরে খোজাখুজি করে মাদ্রাসার কাছাকাছি গেলে দেখতে পায় তার মেয়ে কান্না করে বাড়ি ফিরছে। তখন তাকে জিজ্ঞেস করলে ভয়ে কিছুই কথাই বলতে পারছিলো না। এরপর বাড়িতে এনে জিজ্ঞেস করলে সব কিছু বলতে থাকে আর ভয়ে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। এরপর মেয়েকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে আসি।


দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ভার:) মীর মাহবুবুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ্ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শামছুল মিয়া কে আটক করা হয়েছে। ইতোমধ্যে অভিযোগ পেয়েছি এ নিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com