বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় বোতলের সয়াবিন খুলে বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধায় বোতলের সয়াবিন খুলে বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি:

অতিরিক্ত মুনাফার আশায় বোতলজাতকৃত সয়াবিন তেল খুলে খোলা বাজারে বিক্রি এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

৭ মার্চ সোমবার দুপুরে উপজেলা শহরের গোলাপবাগ বাজারের মা বিপনী স্টোরে এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম।

এতে সহযোগিতা করে জেলা পুলিশ লাইন্সের একদল পুলিশ। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মিলন কুমার সরকার।


গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম বলেন, অতিরিক্ত মুনাফার আশায় বোতলের সয়াবিন তেল খুলে খোলা বাজারে বিক্রি করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে গোলাপবাগ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোতলজাত তেল খুলে খোলাভাবে বিক্রি ও বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


 জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com