মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পঞ্চগড়ে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড়ে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে রায়হান (১৭) ও মুন্না (১৬) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ মার্চ) রাতে বোদা উপজেলার চন্দনবাড়ী বটতলী এলাকায় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত রায়হান বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের গোয়া গ্রাম চাঁদপাড়া এলাকার লাভলুর ছেলে। মুন্না একই এলাকার নয়ন এর ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে বোদা উপজেলার বাজার থেকে মোটরসাইকেল যোগে দুইজনেই বাড়ি ফিরছিলেন।
এদিকে চন্দনবাড়ী বটতলী এলাকায় সড়কে স্টার্ট বন্ধ হয়ে দাঁড়িয়েছিল ট্রাক্টর টি। একসময় মোটর সাইকেল নিয়ে তারা ঘটনাস্থলে পৌঁছালে দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টরের পেছনে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যায় রায়হান।

এদিকে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে গুরুত্বর অবস্থায় মুন্নাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত জানান, ট্রাক্টরটি আটক হলেও চালক পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com