বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেগমগঞ্জে চাঁদার দাবিতে কমিউনিটি সেন্টারে হামলা ,আহত-৩

বেগমগঞ্জে চাঁদার দাবিতে কমিউনিটি সেন্টারে হামলা ,আহত-৩


 নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর বেগমগঞ্জের চাঁদার দাবিতে একটি কমিউনিটি সেন্টারে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় তিনজন আহত হয়েছে।  আহত ব্যক্তিরা চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

গতকাল রোববার (৬মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জেনুইন কমিউনিটি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, জেনুইন কমিউনিটি সেন্টারের মালিক মো.মিজানুর রহমান মানিক (৪২) ম্যানেজার মো.ফখরুল ইসলাম(৪০) ও জাকির হোসেন( ৪৫)।

চৌমুহনী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক জিয়া উদ্দিন রুবেল আহত ব্যবসায়ীর বরাত দিয়ে অভিযোগ করে বলেন ভুক্তভোগী ব্যবসায়ী আমার আত্মীয়।   চৌমুহনী পৌরসভার শিহাব বাহিনীর পিয়াস,মাহমুদ,রিপন দীর্ঘদিন ধরে জেনুইন কমিউনিটি সেন্টারের মালিক মানিকের কাছে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসছে। মালিক তা দিতে অস্বীকার করায় চৌমুহনী পৌরসভার পিয়াস,মাহমুদ ও রিপনের নেতৃত্বে ৫-৭জন সন্ত্রাসী জেনুইন কমিউনিটি অফিস রুমে ঢুকে মালিকসহ ৩ জনের উপর আসস্মিক হামলা চালায়। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত পিয়াসের ফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।  
বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.শফিকুল ইসলাম জানান,অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  ভুক্তভোগী ব্যবসায়ীকে থানায় মামলা করতে বলা হয়েছে।   কিন্তু তারা এখনো কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।  অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com