বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হামলায় জড়িত কাউন্সিলর, ছাত্রলীগ নেতা মনিরের অভিযোগ

হামলায় জড়িত কাউন্সিলর, ছাত্রলীগ নেতা মনিরের অভিযোগ


গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র স্থানীয় ছাত্রলীগ নেতা মনির হোসেন (২৪)কে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।

আহত মনির ও তার পরিবারের লোকজনের অভিযোগ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান তুলা আগের দিনই মনিরকে একটি বিয়ের অনুষ্ঠানে দেখা হওয়ার পর দেখে নেয়ার হুমকি দিয়েছিলেন। মনির হোসেন কাশিমপুর নয়াপাড়া এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

গাজীপুর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি ও ছাত্রলীগ নেতা আহত মনির হোসেন জানায়, গত শনিবার মনিরকে কাশিমপুর নয়াপাড়া এলাকায় হঠাৎ করেই স্থানীয় সোহেল, রাজু, আরিফসহ কয়েকজনে রামদা-চাপাতি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।তার বাবা আমজাদ হোসেন জানান, ওয়ার্ড কাউন্সিলরকে তিনি সম্মান করেন। কাউন্সিলরের সঙ্গে তার নিজের কিংবা ছেলে মনিরের কোনো ধরনের বিরোধ নেই। তবুও কেন এই ধরনের ঘটনা ঘটেছে, এতে তারা হতবাক।


স্বজনরা এ ঘটনার বিচার দাবি করেছেন।অভিযুক্ত সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান তুলা হামলার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, ওই ছেলের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, সমবয়সীও নয়। মারধরের ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। কারও নাম স্পষ্ট না করে তিনি বারবার বলেন, অন্য কোনো একটি মহলের ইঙ্গিতে তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হচ্ছে।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা গতকাল দুপুরে জানান, থানায় এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com