বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইস্ট ডেল্টা বাদুরতলায় গ্যান্ড শফি‘র যাত্রা শুরু

ইস্ট ডেল্টা বাদুরতলায় গ্যান্ড শফি‘র যাত্রা শুরু

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ


চট্টগ্রামে বাদুরতলা আল মাদানি রোডে যাত্রা শুরু করেছে আবাসন প্রতিষ্ঠান ইস্টডেল্টা হোল্ডিংস লিমিটেডের ‘গ্যান্ড শফি’।

শনিবার দুপুরে শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম গ্যান্ড শফির কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বল্পমূল্যে সবার জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে ইস্ট ডেল্টা গ্যান্ড শফি দিচ্ছে আকর্ষনীয় মূল্যে ফ্ল্যাট। এককালিন ও ১৮ মাসের কিস্তিতে কেনা যাবে ইস্ট ডেল্টা গ্যান্ড শফির ফ্ল্যাট।


শনিবার (০৫ মার্চ) গ্যান্ড শফি‘র নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সাবেক কাউন্সিলর ও গাউছিয়া কমিটির সভাপতি পেয়ার মোহাম্মদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী।

ইস্ট ডেল্টা হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আবদুল গফ্ফার মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মালিক মোহাম্মদ শফি, লেদু মেম্বার, শিব্বির আহমেদ ওসমানী, সাংবাদিক হাসান মুকুল, আবু মোশাররফ রাসেল, নাজিমুদ্দিন অ্যানেল, যিকরুল হাবিব ওয়াহিদ, নাসিব চট্টগ্রাম মহানগরের সহসভাপতি নারগিস আক্তার নীরা, মিজানুর রহমান বাপ্পি প্রমুখ।


অনুষ্ঠানে শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম বলেন, আবাসন ব্যবসায় ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেড একটি প্রতিষ্ঠিত নাম। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি আবাসন খাতে সুনামের সাথে ব্যাবসা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বাদুরতলায় গ্যান্ড শফির কাজ শুরু হতে যাচ্ছে। আশাকরি অতীতের ন্যায় এই প্রকল্পটিও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে। শুধু ব্যবসা নয়, আবাসন আমাদের মৌলিক অধিকারের একটি। আবাসন কোম্পানিগুলো সরকারের উন্নয়নমূলক নানা কর্মকান্ডে কাজ করে আসছে।
স্বল্প আয়ের মানুষের আবাসনে ইস্ট ডেল্টা হোল্ডিংসে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, সবার জন্য আবাসন নিশ্চিত করার জন্য স্বল্প ও নিম্ম আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে। বর্তমানে নির্মাণ সামগ্রীর নাম উর্ধ্বমুখী। এরমধ্যেও সাধারণ মানুষের স্বাধ্যের মধ্যে ইস্ট ডেল্টা হোল্ডিংস ফ্ল্যাট বিক্রি করবে আশা করি। আবাসন প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে সবার জন্য এক খন্ড থাকার জায়গা নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com